- দিব্যেন্দু গোস্বামী
নদীয়া, পশ্চিমবঙ্গ।এক বিধবা তরুণীর সঙ্গে সিভিক ভলান্টিয়ারের বিয়ে দিলেন থানার ‘বড়বাবু’অনিন্দ্য মুখোপাধ্যায়। নিজের উদ্যোগেই করলেন সমস্ত ব্যবস্থাপনা। থানার মধ্যেই বসল বিয়ের আসর, বাজল সানাইের সুর, কবজি ডুবিয়ে ভূরিভোজ সারলেন নিমন্ত্রিতরাও। সমস্ত নিয়ম রীতি মেনে চারহাত এক করা থেকে শুরু করে, বাকি সব আয়োজন। ধুতি পাঞ্জাবি পড়ে বরকর্তার মতোই সেসব সামলেছেন থানার ওই ‘বড়বাবু’ই। তাঁকে পূর্ণ সহযোগিতা করেছেন সহকর্মীরাও।ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া থানায়।মামনির সঙ্গেই রথীন হালদারে বিয়ে দেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। রথীন পেশায় সিভিক ভলান্টিয়ার। তাঁর বাড়ি কড়ুইগাছি গ্রামে। থানা সূত্রে জানা গিয়েছে, এর ফলে মামনি যেমন নতুন সংসার পেলেন, তেমনই রথীনও তাঁর জীবনসাথীকে পেলেন। সকলেরই আশা, আগামী দিনে এই পরিবারটি সুখে শান্তিতে থাকবে।নিমন্ত্রিতরা সকলেই নবদম্পতিকে আশীর্বাদ করেছেন, তাঁদের শুভকামনা জানিয়েছেন। একইসঙ্গে, তাঁরা চাপড়া থানার পুলিশকে, বিশেষ করে আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়কেও সাধুবাদ জানিয়েছেন।তাঁর বক্তব্য, থানার লোকজন পাশে না থাকলে তাঁর পক্ষেও হয়তো এত সহজে নতুন জীবন শুরু করা সম্ভব হত না।

0 1 minute read












