ताज़ा ख़बरें

বোমার আঘাতে মৃত্যু তৃণমূল নেতার

চা খেয়ে বাড়ি ফেরার পথে বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল নেতার

আবারো বীরভূমে গ্রাম দখলের লড়াই। সেই লড়াইয়ে প্রাণ গেল মল্লারপুর পঞ্চায়েতের মৎস্য কর্মাধ্যক্ষের। ঘটনাটি ঘটেছে মল্লারপুরে। বীরভূমের মল্লারপুর অনেকদিন ধরেই অশান্ত হয়েছিল। মল্লারপুরের কাছাকাছি বকটুই ঘটনা এখনো দগদগে ঘা এর মত সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ঠিক তার পরপরই এই ধরনের আর একজন তৃণমূল কংগ্রেসের পদাধিকারী বায়তুল্লা শেখ তাকে বোমা মেরে খুন করা হয়। আজকে যখন ওই মল্লারপুর পঞ্চায়েতের পদাধিকারী চা খাওয়ার পর বাড়ি ফিরছিল ঠিক তখনই তাকে লক্ষ্য করে চারটি বোমা ছোড়া হয়। বোমার আঘাতে ঘটনাস্থলে তাকে লক্ষ্য করে বোমাচড়া হয়। বৌমার আঘাতে তিনি ওখানেই পড়ে থাকেন কিছুক্ষণ। তারপরে আশেপাশের লোকজন এসে তাকে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বীরভূম আছে বীরভূমেই ।কোনরকম ভাবে এই সন্ত্রাসী মনোভাব কমানো যাচ্ছে না যার ফলে বোমার আঘাতে কিংবা আগ্নেয়াস্ত্র চালিয়ে খুন করা হচ্ছে। বিভিন্ন নেতা দেরকে রাজ্য নেতৃত্ব সতর্ক করে দিলেও কে কার শোনে কথা। প্রতিনিয়তই বীরভূমে বোমাবাজি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের বোমা মারার ঘটনা ঘটে চলেছে বীরভূমে।।

 

 

দিব্যেন্দু গোস্বামী রিপোর্ট রামপুরহাট বীরভূম।

Show More
Back to top button
error: Content is protected !!