ताज़ा ख़बरें

যুবকের আত্মহত্যা,সুইসাইড নোটে ওসির বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ

যুবকের আত্মহত্যা,সুইসাইড নোটে ওসির বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ

যুবকের আত্মহত্যা,সুইসাইড নোটে ওসির বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ

 

বীরভূমের গ্রামপঞ্চায়েতের মহুরাপুর গ্রামে সুইসাইড নোট লিখে আত্মহত্যা যুবকের । মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ । মৃতের নাম কিরণ ওরফে শঙ্খ মণ্ডল । ১৯ জুলাই শনিবার ভোরে নিজের বাড়ীর দোতলায় আত্মহত্যা করে শঙ্কু । পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । একমাস আগে ডাকাতির মামলায় শঙ্কুকে গ্রেপ্তার করেছিল মল্লারপুর থানার পুলিশ । ২৮ দিন জেল খেটে ১৫ জুলাই জেল থেকে ছাড়া পেয়েছিল শঙ্কু ।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে আত্মহত্যা করে শঙ্কু । সেখানে মৃত্যুর জন্য মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসকে দায়ী করা হয়েছে ।

মৃত যুবককে দলীয় সমর্থক বলে দাবি করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে জানায় বিজেপি । মৃতের এক বন্ধু বলে, “শঙ্কুর বাবা ডাকায় মাঠ থেকে ছুটে এসে শঙ্কুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । তিনদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল ।” এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

Show More
Back to top button
error: Content is protected !!