ताज़ा ख़बरें

বধু নির্যাতনের আজ রায় ঘোষণা করল বিচারক

দিব্যেন্দু গোস্বামী
পশ্চিমবঙ্গ

স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের প্রৌঢ়ের শারীরিক নির্যাতন ও মারধর লেগেই থাকত। স্ত্রী চন্দনা দাসের উপর মদ্যপ অবস্থায় সমস্ত রকম অত্যাচার চালান্ধক্ষতেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার বলাগড় থানার বাসিন্দা অভিযুক্ত বিশ্বজিৎ দাস। অত্যাচার বাড়তে বাড়তে বিয়ের প্রায় ৩০ বছর পর ২০১৯ সালের ৭ জানুয়ারি স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে জলজ্যান্ত মানুষটাকে আগুনে পুড়িয়ে মারেন বিশ্বজিৎ।
হাসপাতালে থাকাকালীন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতেই স্বামীর বিরুদ্ধে মৃত্যুকালীন জবানবন্দি দেন চন্দনা দাস। দুদিন পর, ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর।
১১ই জানুয়ারি তাদের বড় মেয়ে সরসী দাসের অভিযোগের ভিত্তিতে বলাগড় থানায় মামলা দায়ের হয় অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। ঘটনার তদন্তভার এসে পড়ে সাব-ইনস্পেক্টর উজ্জ্বল ঘোষের উপর। তদন্ত শেষে নিখুঁত চার্জশিট দাখিল করেন পরবর্তী সাব-ইনস্পেক্টর আশরাফ আলী মোল্লা।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। চুঁচুড়ার মাননীয় দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতের রায়ে বিচার শেষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বিশ্বজিৎ।

Show More
Check Also
Close
Back to top button
error: Content is protected !!